মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজারে ঝটিকা অভিযান পরিচালনা করেছে জেলা মৎস্য বিভাগ। অভিযানে ১২ কেজি ইলিশ জব্দ করে স্থানীয় এতিমখানা ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান ভূঁইয়া।
ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান ভূঁইয়া জানান, মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মৎস্য আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ