স্টাফ রিপোর্টার ॥
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত গুণী শিক্ষক নির্বাচন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়া ভোলা সদর উপজেলার ৩৯ নম্বর নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনাকে অভিনন্দন জানিয়েছে ভোলা জেলা তথ্য অফিস। জাতীয় পর্যায়ে এ সম্মাননা অর্জন করায় জেলা তথ্য অফিস, ভোলা পরিবারের পক্ষ থেকে সোমবার (১২ অক্টোবর) তাঁকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নুরন্নবী।
ভোলার একজন শিক্ষক হিসেবে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাঁর এ সাফল্য জেলার জন্য গৌরবের বিষয়। তাঁর এ অর্জন শিক্ষক সমাজের পাশাপাশি স্থানীয় শিক্ষাঙ্গনেও আনন্দ ও অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। উল্লেখ্য, সোমবার (৫ অক্টোবর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের ক্রেস্ট গ্রহণ করেন সাহিদা আক্তার সুমনা।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ