ভোলার লালমোহনে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেক।
কর্মশালায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, গুরুত্বপূর্ণ সড়কগুলোকে অগ্রাধিকার দেওয়া এবং সড়কসংক্রান্ত তথ্য যাচাইয়ের বিষয়ে আলোচনা করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ সড়ক উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকর ও বাস্তবসম্মত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ