মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ বংশবিস্তার নিশ্চিত করতে ভোলা, বরগুনা, পটুয়াখালী ও নোয়াখালীর হাতিয়াসংলগ্ন নদ-নদী ও সমুদ্র উপকূলে যৌথ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর।
রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে কোস্ট গার্ডের বিভিন্ন আউটপোস্ট ও স্টেশনের সমন্বয়ে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর আওতায় এ অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানের অংশ হিসেবে ভোলার লালমোহন থানাধীন নাজিরপুর লঞ্চঘাট, মহিষখালী, গাইমারা, কচুখালী, গজারিয়া, মুন্সিরচর, দেবিরচর লঞ্চঘাট ও দেউলা এলাকাসংলগ্ন নদ-নদীতে নজরদারি চালানো হচ্ছে।
এ ছাড়া বরগুনার পাথরঘাটা থানাধীন বলেশ্বর ও বিষখালী নদী, পাথরঘাটা লঞ্চঘাট, বিএফডিসি ঘাট, মাছের খাল, চরদুয়ানী, জ্ঞানপাড়া, টেংরা, রুহিতা, হরিণঘাটা, জিনতলা, বাদুরতলা ও নীলিমা পয়েন্টে অভিযান পরিচালিত হচ্ছে।
পটুয়াখালীর কলাপাড়া থানাধীন আন্দারমানিক, হাজীপুর, নিজামপুর, নিশানবাড়িয়া, খাজুয়া, লাল কাঁকড়ার চর ও ফাতরার বন এলাকায় এবং নোয়াখালীর হাতিয়া থানাধীন তমরদ্দী লঞ্চঘাট, চর আতাউর, জাগলার চর ও ঢালচর এলাকায়ও অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি তেঁতুলিয়া নদীর দেবিরচর, দেউলা ও মুন্সিরচরসংলগ্ন নদী ও সমুদ্র এলাকায় নজরদারি করা হচ্ছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের লালমোহন আউটপোস্ট, কালিগঞ্জ, নিজামপুর, পাথরঘাটা, নিদ্রাসকিনা, আন্দারমানিক ও হাতিয়া স্টেশন এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে এসব অভিযান পরিচালিত হচ্ছে।
মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন, অবৈধভাবে ইলিশ আহরণ বন্ধ এবং ইলিশের প্রজনন সুরক্ষায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ