অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম চলছে। এ কর্মসূচির আওতায় শিশু, নারী ও পুরুষসহ বিভিন্ন বয়সী হাজারো মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পাচ্ছেন।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে মেডিকেল ক্যাম্পের পঞ্চম ধাপের কার্যক্রম শুরু হয়। এদিন ভোলা পৌর এলাকার শান্ত নীড় ও ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এবং ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়।
ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, এখানে বিনা খরচে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও পাচ্ছেন তাঁরা। এতে একদিকে যেমন চিকিৎসাব্যয় থেকে স্বস্তি মিলছে, অন্যদিকে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী ও সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থকে ধন্যবাদ জানান রোগী ও তাঁদের স্বজনেরা।
স্থানীয়দের মতে, দরিদ্র মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ অনেকের জন্য স্বস্তির সুযোগ তৈরি করেছে। বিশেষ করে যাঁরা আর্থিক সংকটের কারণে নিয়মিত চিকিৎসা নিতে পারেন না, তাঁদের জন্য এ ধরনের মেডিকেল ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ