মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে ভোলার তজুমদ্দিন উপজেলার ২ নম্বর সোনাপুর ইউনিয়নে প্রজননক্ষম ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) ২০২৬-২৭ অর্থবছরের মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের আওতায় জেলেদের জীবনযাত্রায় সহায়তা দিতে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
চলতি বছর মা ইলিশের প্রজনন মৌসুমে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সময়ে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নদ-নদীতে মাছ ধরা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে পড়া জেলেদের জীবিকা নির্বাহে সহায়তার অংশ হিসেবে সরকারি মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় জনপ্রতি ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়।
২ নম্বর সোনাপুর ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে এ কর্মসূচি পরিচালিত হয়।
সংশ্লিষ্টদের আশা, নিষেধাজ্ঞার সময়ে জেলেদের খাদ্য সহায়তা প্রদান তাঁদের সরকারি নির্দেশনা মেনে চলতে উৎসাহিত করবে। একই সঙ্গে মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করা এবং দেশের ইলিশ সম্পদ সংরক্ষণে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ