
ভোলার লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ১৫ পিস ইয়াবাসহ এক যুবক এবং এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপর এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৪ অক্টোবর) রাতে লালমোহন থানার এসআই খন্দকার মো. কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম চরউমেদ ইউনিয়নের শিমুলতলা চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। এ সময় ১৫ পিস ইয়াবাসহ রিন্তন চন্দ্র দে (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
অপর এক অভিযানে এএসআই মো. মোজাম্মেল হকের নেতৃত্বে জিআর ৫৯/১৭ মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাসুদকে গ্রেফতার করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশের এ ধরনের বিশেষ ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ