ভোলার লালমোহনের কুঞ্জেরহাট বৈদ্যেরপুল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সোহেল নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি লালমোহন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক ফিরোজ মিয়ার বড় ছেলে।
জানা গেছে, কিছুক্ষণ আগে কুঞ্জেরহাট বৈদ্যেরপুল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন সোহেল। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় সোহেলের ৩ বছর বয়সী মেয়ে রাফাও গুরুতর আহত হয়। পরে তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিশু রাফার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোকের সৃষ্টি হয়েছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শিশু রাফার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
দুর্ঘটনার বিস্তারিত কারণ ও সোহেলের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ