ভোলায় জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) সঙ্গে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) ভোলা সিভিল সার্জনের কার্যালয়ের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, সহসভাপতি অধ্যাপক ডা. মো. সিরাজুল ইসলাম এবং বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. গাজী মাহমুদুল হাসান রুশো।
সভাটি পরিচালনা করেন ড্যাবের বরিশাল বিভাগীয় সাংগঠনিক উপকমিটির যুগ্ম আহ্বায়ক ও সহকারী অধ্যাপক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ।
মতবিনিময় সভায় ভোলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা কার্যক্রম, চিকিৎসকদের বিভিন্ন বিষয় এবং জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ