ভোলার লালমোহন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে একটি মামলার সাজাপ্রাপ্ত আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৪ অক্টোবর) ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালনা করে লালমোহন থানা পুলিশ।
পুলিশ জানায়, পশ্চিম চরউমেদ ইউনিয়নের শিমুলতলা চৌরাস্তা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে রিন্তন চন্দ্র দে (২৪)-কে ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।
অন্যদিকে, এএসআই (নিঃ) মো. মোজাম্মেল হকের নেতৃত্বে ওয়ারেন্ট তামিল অভিযানে জিআর ৫৯/১৭ মামলার সাজাপ্রাপ্ত আসামি মাসুদকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া পুলিশের অভিযানের সময় একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের সাজা দেওয়া হয়েছে।
ভোলা জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ