ভোলার বোরহানউদ্দিনে ডাকাতির মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি জব্দ করা হয়েছে।
বোরহানউদ্দিন থানাধীন পশ্চিমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সংঘটিত ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার তদন্তের ধারাবাহিকতায় তাদের গ্রেপ্তার করা হয়।
গত ১০ আগস্ট রাত আনুমানিক ২টা ৫৫ মিনিট থেকে ৩টা ৩৫ মিনিট পর্যন্ত পশ্চিমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বাদী ও তার ছোট ভাই সৈয়দ আশিকুর রহমান চৌধুরীর যৌথ বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় মামলা নম্বর-১০, তারিখ-১০/০৮/২০২৬, দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় মামলা করা হয়। মামলার জিআর নম্বর-২৪৯/২৬ (বোরঃ)।
মামলাটির তদন্তের ধারাবাহিকতায় র্যাব-৮ ভোলা ক্যাম্পের সহযোগিতায় অভিযান চালিয়ে মো. জাহের মাল (৩৪) ও নিরব (৪০)কে গ্রেপ্তার করা হয়। জাহের মালের পিতার নাম মো. জয়নাল আবেদীন ওরফে জানু মাল। নিরবের পিতার নাম আঃ ছত্তার। তাদের ঠিকানা লালমোহন উপজেলার রমাগঞ্জ ২ নম্বর ওয়ার্ড এলাকায়।
গ্রেপ্তারকৃত নিরবের হেফাজত থেকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. জাহের মালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ