
ভোলার লালমোহন উপজেলার মঙ্গল শিকদার খেলাঘর অ্যাসোসিয়েশনের মাঠ উন্নয়ন ও সংস্কারের কাজ চলছে। জনাব রুবেল হোসেনের উদ্যোগে মাঠটির উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মাঠের উন্নয়নকাজ শেষ হলে এখানেই শুরু হওয়ার কথা রয়েছে স্পিকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
ক্রীড়া সংগঠক তামিম মহাজন বলেন, মাঠটি উন্নত হলে স্থানীয় খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতামূলক খেলায় অংশ নেওয়ার সুযোগ বাড়বে। স্পিকার গোল্ডকাপ টুর্নামেন্টের মাধ্যমে এলাকার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হবে।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেক বলেন, স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ উন্নয়নে মাঠের অবকাঠামো গুরুত্বপূর্ণ। ক্রীড়ার প্রসারে এ ধরনের উদ্যোগে সহযোগিতা করা হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ