আরিফুল ইসলাম রিয়াজ::
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে ভোলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো. শাহ আব্দুর রহিম নুরনবীসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নাগরিকদের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ এবং সরকারি দপ্তরগুলোতে তথ্যের অবাধ প্রবাহ ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ