
ভোলার মনপুরায় ৪ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাধেরহাট বাজারের উত্তর-পূর্ব পাশে আলী টেলিকমের সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই যুবক হলেন মো. শুভ (২১) ও মো. শামিম (২১)। শুভ চরফৈজুদ্দিন ৭ নম্বর ওয়ার্ডের মো. আলাউদ্দিনের ছেলে। শামিম মিয়া জমির শাহ বাজার ১ নম্বর ওয়ার্ডের মো. সুমনের ছেলে। তারা দুজনই হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে বাধেরহাট বাজার এলাকায় সন্দেহজনক অবস্থায় ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মনপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার পর গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ