ভোলায় আগামী ১ অক্টোবর থেকে তিন দিনব্যাপী আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আবৃত্তি সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় দেশবরেণ্য তিনজন আবৃত্তিশিল্পী প্রশিক্ষণ দেবেন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ১ অক্টোবর বিকেল ৪টা থেকে কর্মশালা শুরু হবে। পরবর্তী দুই দিন, ২ ও ৩ অক্টোবর, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে।
কর্মশালায় দেশবরেণ্য তিনজন গুণী আবৃত্তিশিল্পীর পাশাপাশি ভোলার স্থানীয় গুণীজনরাও উপস্থিত থাকবেন। প্রশিক্ষণার্থীদের আবৃত্তির বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় তাদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
আয়োজকরা জানান, প্রশিক্ষণার্থীদের জন্য সুদৃশ্য ব্যাগ ও প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ দেওয়া হবে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদপত্রও প্রদান করা হবে।
কর্মশালায় অংশ নিতে আগ্রহীদের বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে। প্রশিক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। আসনসংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত আবেদন করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। কর্মশালা সম্পর্কে বিস্তারিত জানতে ০১৭৫৩৮৩৬০৯৩, ০১৭৯৫২১১৬০৯ ও ০১৭৬১২৮৮৬২৫ নম্বরে যোগাযোগ করা যাবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ