ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের তেজপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গর্ভবতী মায়েদের নিয়ে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভোলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম।
সমাবেশে গর্ভবতী মায়েদের গর্ভকালীন স্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় যত্ন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে সচেতন করা হয়। এ সময় গর্ভাবস্থায় মায়ের স্বাস্থ্য সুরক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। সমাবেশ শেষে অংশগ্রহণকারী গর্ভবতী মায়েদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ব্লাড সুগার পরীক্ষা করা হয়। অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ