লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার ( ১৫ সেপ্টেম্বর) হাফেজ মাওলানা রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আল-আমিনের সঞ্চালনায় ‘লালমোহন কাশফুল চাইনিজ রেস্টুরেন্টে’ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মজলিসে আমেলা (২০২৭-২৮) সেশনের ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন ও শপথ গ্রহণ সম্পন্ন হয়।
উক্ত সভায় আগামী বছরের জন্য হাফেজ, মাওলানা রাশেদুল ইসলামকে সভাপতি, মুফতি শফিকুর রহমান, মাওলানা আলী আজগর মাহমুদ , মাওলানা জামাল উদ্দিনকে সহ-সভাপতি, মাওলানা আল-আমিনকে সেক্রেটারি, মাওলানা ওমর ফারুক জয়েন্ট সেক্রেটারি, মাওলানা মুছা কালিমুল্লাহকে এসিস্ট্যান্ট সেক্রেটারি, মাওলানা ইমাম উদ্দীন শামীমকে সাংগঠনিক সম্পাদক, মোঃ তৈয়্যেবুর রহমান প্রচার সম্পাদক, মাওলানা আব্দুল কুদ্দুসকে দফতর সম্পাদক, মোঃ মনিরুল ইসলাম
অর্থ ও প্রকাশনা সম্পাদক, জিল্লুর রহমানকে প্রশিক্ষণ সম্পাদক, মোঃ শাহিন হাওলাদারকে দাওয়াহ ও জনশক্তি সম্পাদক, মাওলানা তোফায়েল আহমাদকে আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, মিজানুর রহমানকে ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক, মাওলানা শিহাব উদ্দিনকে ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, ফখরুদ্দিনকে শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, মাওলানা কবির হোসেনকে নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক, সদস্য-১ শফিক আর রহমান, মাওলানা সোহাইল, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল হান্নান, ওসমান নিজামি, নকীব মুন্সি ও জামাল উদ্দিনকে সদস্য করে ২৫ সদস্যের কমিটি প্রদান করা হয়।
উক্ত কমিটি গঠন ও শপথনামায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্যা পরিষদের উপজেলা সভাপতি মাওলানা আবুল কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমুদ্দিন উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা শোহাইবসহ প্রমুখ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ