ভোলার মনপুরায় মেঘনা নদীসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫২ পিস ইয়াবাসহ মো. তামজিদ (২০) নামে এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মনপুরা থানার লতার চর দক্ষিণ মাথা এলাকায় এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, অভিযানের সময় তামজিদের কাছ থেকে ২৫২ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।
আটক তামজিদ ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কেয়ামোল্লা দর্জি বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম মিজানুর রহমান।
কোস্ট গার্ড জানিয়েছে, আটক যুবককে জব্দ করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ