আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ভোলার ১০টি থানায় একযোগে চেকপোস্ট পরিচালনা করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোলা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় এ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশির পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন পুলিশের সদস্যরা।
জেলা পুলিশের উদ্যোগে নিয়মিত নজরদারি ও তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। চেকপোস্টে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদকদ্রব্যের বিস্তার, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের ব্যবহার এবং সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, মাদকের সরবরাহ, পরিবহন ও বিস্তার রোধেও নিয়মিত তল্লাশি ও নজরদারি চালানো হচ্ছে। অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভোলা জেলা পুলিশ জানিয়েছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট, তল্লাশি ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ