ভোলার দৌলতখান থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মো. সুজন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরখলিফা মাদ্রাসার মোড়ের দক্ষিণ পাশে তালুকদার বাড়ির সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় দৌলতখান থানা পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সুজনের কাছ থেকে ১০০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ভোলা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ