ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ হানিফ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দক্ষিণ আইচা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আহসান কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ১৩ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ হানিফকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হানিফ দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম গনি বেপারি।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত হানিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভোলা জেলা পুলিশের পক্ষ থেকেও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ