ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে লর্ডহার্ডিঞ্জ বাজারে লালমোহন থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার।
সভায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও ইউনিয়নের সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
সভায় ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, ফেসবুকের অপব্যবহার, অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এসব অপরাধের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন, অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ