মেঘনা নদীর তীর ভাঙনে ভোলায় ২ জন নিখোঁজ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার
ভোলার সদর মডেল থানাধীন শিবপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকায় মেঘনা নদীর তীর ভাঙনে দুইজন নিখোঁজ হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলেন মোহাম্মদ আমজাদ (২৮) ও মোহাম্মদ রাকিব (২৬)।
ঘটনার পর ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি নিখোঁজদের উদ্ধার তৎপরতার খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বর্তমানে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় উদ্ধারকারী দলের সদস্যরা নিখোঁজ আমজাদ ও রাকিবের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ