ভোলার তজুমদ্দিনে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা ‘যুব তারুণ্য ফাউন্ডেশন’-এর নিবন্ধন সনদপত্র হস্তান্তর করা হয়েছে।
আজ ভোলা সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ে সংস্থাটির প্রতিনিধিদের কাছে এ নিবন্ধন সনদপত্র হস্তান্তর করা হয়। সনদপত্র হস্তান্তর করেন ভোলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকার।
‘যুব তারুণ্য ফাউন্ডেশন’-এর নিবন্ধন নম্বর ভোলা-৪১৪/২৬, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬। সংস্থাটির কার্যালয় তজুমদ্দিন উপজেলার দালালকান্দি, ডাকঘর হাট শশীগঞ্জ, ভোলায় অবস্থিত।
এ সময় সংশ্লিষ্টরা সংস্থাটির সার্বিক উন্নতি, সফলতা ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ