ভোলার চরফ্যাশনে উপজেলা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, মাঠপর্যায়ের সেবার মানোন্নয়ন এবং সরকারি কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ