
মা, শিশু ও কিশোর-কিশোরীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সামাজিক ও আচরণগত পরিবর্তনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ভোলায়।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোলা সিভিল সার্জন কার্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভোলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম।
কর্মশালায় মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে সামাজিক ও আচরণগত পরিবর্তনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকেরা বলেন, মা, শিশু ও কিশোর-কিশোরীদের বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি কমাতে পরিবার ও সমাজের সচেতনতা বাড়ানোর পাশাপাশি ইতিবাচক আচরণগত পরিবর্তন জরুরি। স্বাস্থ্যসেবা গ্রহণে সচেতনতা তৈরি এবং স্বাস্থ্যকর জীবনযাপনে মানুষকে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কর্মশালায় সুশীলনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ