ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শামীম (২৮)। তিনি বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের মুলাইপত্তন এলাকার বাসিন্দা। তাঁর বাবা মোঃ আলমগীর ও মা মিলন বেগম।
পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ভোলার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়।
গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ আবু ইউসুফ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বোরহানউদ্দিন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালান।
অভিযানকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জনৈক মোঃ রাসেলের ‘জননী স্টোর’ নামক মুদি দোকানের সামনের পাকা রাস্তা থেকে মোঃ শামীমকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃত শামীমের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ভোলায় মাদক নির্মূলে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ