ভোলার লালমোহনে তাস দিয়ে জুয়া খেলার সময় ছয়জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী ৯ নম্বর ওয়ার্ডের শিকদার রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার ও জুয়া বিরোধী অভিযান পরিচালনাকালে আকতার সিকদারের মুদি দোকানের পেছনে তাস দিয়ে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেনমো. ইব্রাহিম (৩০), মো. জাকির হোসেন (৩০), মো. শফিউল্লাহ (৫৪), মো. কালু খা (৫২), মো. সবুজ (২৬) ও মো. কবির (৩১)। তাদের মধ্যে ইব্রাহিমের বাড়ি বালুরচর ৯ নম্বর ওয়ার্ডে, জাকির হোসেনের বাড়ি একই এলাকায়, শফিউল্লাহ ও কালু খার বাড়ি চরলক্ষ্মী ৮ নম্বর ওয়ার্ডে, সবুজের বাড়ি চরলক্ষ্মী ৯ নম্বর ওয়ার্ডে এবং কবিরের বাড়ি তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ৩ নম্বর ওয়ার্ডে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম মজুমদার জানান, আটককৃতদের নামে মামলা রুজু করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ