গতকাল আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত স্টল প্রদর্শনীতে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট (ওয়াইএনডি) এর স্টল পরিদর্শন করেছেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ। স্টল পরিদর্শনকালে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সদস্যরা সংগঠনের বিভিন্ন কার্যক্রম, উদ্যোগ ও যুব উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। এসময় সংগঠনের বিভিন্ন সামাজিক, মানবিক, পরিবেশ ও যুব উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট (ওয়াইএনডি)'র কার্যক্রম সম্পর্কে আগ্রহের সঙ্গে অবগত হন এবং যুবসমাজকে ইতিবাচক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগের প্রশংসা করেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ