মনপুরায় সমাজসেবা কর্মকর্তা পদে যোগ দিলেন আল গালিব
ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন আল গালিব।
রোববার (২৩ আগস্ট) তিনি ভোলা জেলা সমাজসেবা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এ সময় ভোলা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার নবনিযুক্ত সমাজসেবা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উপপরিচালক রজত শুভ্র সরকার বলেন, মনপুরা উপজেলার সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কাছে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সেবা আরও সহজে পৌঁছে দিতে হবে। বিশেষ করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ফ্যামিলি কার্ডসহ অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবা কার্যক্রমে গতি আনতে নবনিযুক্ত কর্মকর্তার প্রতি আহ্বান জানান তিনি।
নতুন দায়িত্বে আল গালিব মনপুরা উপজেলার সাধারণ মানুষের কল্যাণে সমাজসেবা কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছে ভোলা জেলা সমাজসেবা পরিবার।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ