বনি আমিন।।
ভোলা ২৫০ শয্যা সদর হাসপাতালে অনিয়মের প্রতিবাদ করায় হেনস্তার শিকার হয়েছেন এক কৃষি কর্মকর্তা। এমনকি অভিযোগ উঠেছে, তার হাত থেকে মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছে।
গতকাল ২০ আগস্ট বিকেলে হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষি কর্মকর্তা আনোয়ার জানান, ওই সময় হাসপাতালের এক পরিচ্ছন্নতা কর্মী শিশু ওয়ার্ডে ঝাড়ু দিচ্ছিলেন। ঝাড়ুর ধুলায় পুরো ওয়ার্ড অন্ধকার হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে ভর্তি থাকা শিশু ও তাদের স্বজনরা।
এ দৃশ্য দেখে কৃষি কর্মকর্তা আনোয়ার পরিচ্ছন্নতা কর্মীকে বলেন, আপনি শিশু ওয়ার্ডটি রাতে পরিষ্কার করলে শিশুদের সমস্যা হতো না।
এ কথাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন হাসপাতালে থাকা কয়েকজন স্টাফ। একপর্যায়ে তারা কৃষি কর্মকর্তা আনোয়ারের সঙ্গে তর্কে জড়ান এবং তাকে বিভিন্নভাবে হেনস্তা করেন। অভিযোগ, এসময় তার হাতে থাকা মোবাইল ফোনটিও কেড়ে নেওয়া হয়।
আমি শুধু শিশুদের ভালোর জন্য কথা বলেছি। হাসপাতালে রোগীদের কষ্ট দেখে প্রতিবাদ করাটাই কি অপরাধ?
হাসপাতালে সেবার মান নিয়ে কথা বললেই কেন হেনস্তা হতে হবে?
যেখানে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার কথা, সেখানেই কেন ধুলাবালু আর হয়রানি?
হাসপাতালের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। তারা দ্রুত এ ঘটনার তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ