দ্বিতীয় বারের মত ভোলা জেলার ১০ টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হয়েছেন শশীভূষণ থানার ওসি ফিরোজ আহমেদ।
প্রতি মাসের ন্যায় আজ ১৮ আগষ্ট মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় ভোলা জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার,পিপিএম বার এর সভাপতিত্বে জুলাই মাসের পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে,অনুষ্ঠানে ভোলা জেলার ১০ টি থানার মধ্যে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আহমেদ কে শ্রেষ্ঠ ওসি হিসাবে মনোনীত করা হয়েছে।
এসময় তাকে জেলা পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
এবিষয়ে পুরস্কারপ্রাপ্ত শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আহমেদ বলেন সেবা ই পুলিশের ধর্ম এই স্লোগান কে মনে ধারণ করে ২০১০ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন থানায় সঠিক ভাবে জনগণের সেবা দিয়ে আসছি।আমার কর্মকাণ্ডে খুশি হয়ে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার,পিপিএম মহোদয় স্যার আমাকে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসাবে মনোনীত করেছেন। আমার এই প্রাপ্তির জন্য জেলা পুলিশ সুপার মহোদয়,চরফ্যাশন সার্কেল অফিসার মহোদয় সহ সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ