ভোলা জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে তিনজন অসহায় ও দরিদ্র রোগীকে চিকিৎসা সহায়তা হিসেবে ১০ হাজার টাকা করে সর্বমোট ৩০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অনুদানের চেকগুলো হস্তান্তর করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকারসহ সংশ্লিষ্টরা।
চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান সরকারের অন্যতম দায়িত্ব। জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
জেলা প্রশাসনের এ উদ্যোগে চিকিৎসা সহায়তা পাওয়া ব্যক্তিরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ