ভোলার লালমোহন উপজেলায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৪ জন শিক্ষার্থী এবং ৩৯ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেল্পিং ক্লাব বাংলাদেশের’ তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও ২০টি প্রতিবন্ধী ও অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়। যার মধ্যে ছিল- ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন, ১ কেজি পেয়াজ, ১ কেজি রসুন, ২ কেজি ডাল ও ১টি সাবান।
অপরদিকে, ভোলা জেলাসহ দেশের বিভিন্ন জেলার ৫৩ টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়। এ সময় ভোলা-বরিশাল সেতু নির্মাণের জোর দাবি তোলেন স্বেচ্ছাসেবীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।
হেল্পিং ক্লাব বাংলাদেশের প্রধান উপদেষ্টা আব্দুর রব পাটোয়ারীর সভাপতিত্বে এ সময় লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম মোল্লা এলটি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, হেল্পিং ক্লাব বাংলাদের উপদেষ্টা আরিফুল ইসলাম শাহীন, উপজেলা যুবদল নেতা নিজাম উদ্দিন, হেল্পিং ক্লাব বাংলাদের প্রতিষ্ঠাতা মো. আশ্রাফ আলী থানভীসহ সংগঠনটির বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশন: লালমোহনে কোরআনের হাফেজদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ