ভোলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাতের আঁধারে চুরি-ছিনতাই প্রতিরোধে জেলা পুলিশের রাত্রিকালীন নাইট পেট্রোল ডিউটি জোরদার করা হয়েছে। ভোলাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে গভীর রাতেও মাঠে সক্রিয় রয়েছে পুলিশ।
এরই অংশ হিসেবে রোববার (১৬ আগস্ট) রাতে ভোলা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ডিউটিরত পুলিশ সদস্যদের নিরাপত্তা কার্যক্রম সরেজমিনে তদারকি করেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
পরিদর্শনকালে পুলিশ সুপার ডিউটিরত পুলিশ সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন।
এ সময় তিনি নাইট ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন।
জেলা পুলিশ জানায়, ভোলার মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে রাত্রিকালীন টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ