দীর্ঘদিনের ইলিশ সংকটের পর ভোলার নদ-নদীতে আবারও জেলেদের জালে ধরা পড়ছে রুপালি ইলিশ। এতে জেলেদের মধ্যে ফিরেছে স্বস্তি ও আশার আলো।
মেঘনা ও তেঁতুলিয়াসহ ভোলার বিভিন্ন নদীতে মাছ ধরতে গিয়ে আগের তুলনায় ইলিশ পাওয়ায় ব্যস্ততা বাড়ছে জেলেদের মধ্যে। জেলেদের জালে ছোট-বড় বিভিন্ন আকারের ইলিশ ধরা পড়ছে বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা।
দীর্ঘদিন কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় হতাশায় ছিলেন অনেক জেলে। এখন ইলিশের দেখা মেলায় তাদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। জেলেদের আশা, নদীতে ইলিশের বিচরণ আরও বাড়লে সামনে ভালো মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় জেলেরা বলছেন, নদীতে ইলিশের উপস্থিতি বাড়ায় তারা নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন।
এতে জেলে পরিবারগুলোর পাশাপাশি মাছঘাট ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যেও প্রাণচাঞ্চল্য ফিরছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ