আরিফুল ইসলাম রিয়াজ :
চরফ্যাশন পৌরসভা ও উপজেলায় ফ্যামিলি কার্ড জরিপ-২০২৬ কার্যক্রমে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে আবেদনকারীদের পরীক্ষা শেষে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, উপজেলার ১টি পৌরসভায় ১জন সুপারভাইজার ও ১৬ টি ইউনিয়নে ১৬ জন সুপারভাইজার চূড়ান্ত করা হয়েছে। রিজার্ভ রাখা হয়েছে ২ জন প্রার্থী কে। অপেক্ষমান তালিকায় রয়েছেন আরো ১১ জন প্রার্থী। এছাড়া পৌরসভার ১৪ টি ওয়ার্ডে ১৪ জন প্রার্থী তথ্য সংগ্রহকারী হিসেবে চূড়ান্ত মনোনীত হয়েছেন। ১৩ জন প্রার্থীকে অপেক্ষমান রাখা হয়েছে। অন্যদিকে উপজেলার ২১ টি ইউনিয়নে ১৬৪ জনকে তথ্য সংগ্রহকারী পদে চুড়ান্ত নির্বাচিত করা হয়েছে। রিজার্ভ রাখা হয়েছে ১৬ জন প্রার্থীকে। অপেক্ষমান রয়েছেন ১০৩ জন প্রার্থীকে।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানান, পরীক্ষা ও যাচাই-বাছাই শেষে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে নির্বাচিতদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ