ভোলা জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে চিকিৎসা সহায়তা হিসেবে তিনজন অসহায় ব্যক্তিকে এককালীন মোট ২৫ হাজার টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) দুপুরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন ভোলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
তিনজনের মধ্যে দুজনকে ১০ হাজার টাকা করে এবং অপর একজনকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
চেক হস্তান্তরের সময় জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে এ ধরনের সহায়তা অসহায় ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ