ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে আজ শুক্রবার বিকেল ৪টায় একটি বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ফোরামের নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা ক্রয় করা হয়। পরে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চারা বিতরণ করা হয়। পাশাপাশি ভেদুরিয়া ব্যাংকের হাট মডেল মসজিদ সংলগ্ন এলাকা এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
রোপণ করা চারার মধ্যে ছিল পেয়ারা, লেবু, কাঁঠালসহ বিভিন্ন ফলজ, ঔষধি ও বনজ গাছ। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং পরিবেশ সংরক্ষণে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরামের উপদেষ্টা আলহাজ মো. জাকির হোসেন, ফোরামের সভাপতি এবি রহমান, সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন জেসিডি, প্রচার সম্পাদক মো. শাহাবুদ্দিনসহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ এবং সেগুলোর পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ