স্টাফ রিপোর্টার ॥
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধ ভোলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসাকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান সভাপতিত্বে ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: বেলাল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় অংশ নেয় ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন, সহ-সভাপতি মোহাম্মদ সোলাইমান, সিনিয়র সাংবাদিক ওমর ফারুক, মোকাম্মেল হক মিলন, বাসস জেলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, আমারদেশ প্রতিনিধি ইউনুছ শরীফ, চ্যানেল ২৪ প্রতিনিধি এইচ এম জাকির, মোঃ ছিদ্দিকুল্লাহ, মশিউর রহমান পিংকু, এনটিভি অনলাইন প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমির মাওলানা জামাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, এনসিপি আহ্বায়ক এ্যাডভোকেট জিয়াউর রহমান, এলডিপি সভাপতি বশির আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশিল সমাজ এবং ভোলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এখন মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এখানে একটি ভুল বা যাচাইহীন তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রচারের আগে সত্যতা যাচাই করা, গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকা এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ইতিবাচক বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে প্রেজেনটেশন উপস্থাপনা করেন জেলা তথ্য কর্মকর্তা মো: শাহ আব্দুর রহিম নুরন্নবী।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ