ভোলার বাণী ডেস্ক ॥
ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের সংসদ সদস্য ও স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় আনন্দ মিছিল করেছে তার নির্বাচনী এলাকা তজুমদ্দিন উপজেলা বিএনপি। শনিবার (২৫ জুলাই) বিকালে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি তজুমদ্দিন উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। আনন্দ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু ও সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু।
এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদার, শাহদাত হোসেন পাটওয়ারী, হাসান সাফা পিন্টু, মহিউদ্দিন জুলফিকার, গিয়াস পঞ্চায়েতসহ তজুমদ্দিন উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ