দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখানে আলোচিত লিটন হত্যা মামলার আসামী মোঃ শাহাবুদ্দীনকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করেছে থানা পুলিশ। নিহত মো. লিটন উপজেলার চরখলীফা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নায়েব বাড়ীর সংলগ্ন এলাকার বাসিন্দা। গত (১১ জুলাই) শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার সদরে তার বোনের বাসায় অভিযান চালিয়ে শাহাবুদ্দিনকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি আত্নগোপনে ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১০ মার্চ থেকে লিটন নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজি করে কোথায়ও সন্ধান মেলেনি। নিখোঁজের তিনদিন পরে তাকে প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীর বাসার ওয়াশরুমের সেফটি ট্যাংকির মধ্যে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় এলাকার মধ্যে চঞ্চল্যকর সৃষ্টি হয়। ঘটনার পরে নিহতের পরিবার মো. শাহাবুদ্দীন কে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফকরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গতকাল রাতে ভোলা সদরে তার বোনের বাসা থেকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ