নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর মাধ্যমে বাংলাদেশের সেরা ফুটবল খেলোয়াড় নির্বাচিত হওয়ায় এম.ভি.সি (মর্ডান ভেস্পার ক্লাব) চরফ্যাশনের নিবন্ধিত খেলোয়াড় মোঃ আওলাদ হোসেন সিয়াম-কে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় চরফ্যাশন স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে এম.ভি.সি মর্ডান ভেস্পার ক্লাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এমাদুল হোসেন। এছাড়াও উপজেলার বিএনপির নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মোঃ এমাদুল হোসেন বলেন, "খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের শিক্ষা দেয়। আওলাদ হোসেন সিয়ামের এই অর্জন চরফ্যাশন ও ভোলাবাসীর জন্য গর্বের। তার এ সাফল্য নতুন প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে।
দেশ সেরা ফুটবলার মোঃ আওলাদ হোসেন সিয়াম বলেন, "এই সম্মান আমাকে আরও ভালো খেলার অনুপ্রেরণা দেবে। আমার পরিবার, কোচ, এম.ভি.সি ক্লাব ও নতুন কুঁড়ি স্পোর্টসের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে দেশের জন্য আরও বড় সাফল্য এনে দিতে সর্বোচ্চ চেষ্টা করব। অনুষ্ঠানের শেষে সেরা ফুটবলার মোঃ আওলাদ হোসেন সিয়ামের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে উপস্থিত অতিথিরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ