দেশের আরও চারটি কলেজের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে দুটি কলেজের নাম বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে নামকরণ করা হচ্ছে। অন্য দুটি কলেজের নামেও আসছে পরিবর্তন।
সোমবার (২৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক চারটি চিঠি থেকে এসব তথ্য জানা গেছে। চিঠিগুলো সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।
বোর্ডে পাঠানো মন্ত্রণালয়ের চিঠির তথ্য অনুযায়ী, বরিশাল অঞ্চলের পিরোজপুরের নাজিরপুর কলেজের নাম পরিবর্তন করে শহীদ জিয়া কলেজ এবং ভোলার চরফ্যাশনের জনতা বাজার কলেজের পরিবর্তিত নাম জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ রাখা হবে।
এছাড়া হবিগঞ্জের মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজ ও কিশোরগঞ্জের আয়েশা ছিদ্দিক মহিলা কলেজের নাম পরিবর্তন করে আয়েশা ছিদ্দিক মডেল কলেজ করা হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ