ভোলার মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে সোমবার (২৯ জুন) বেলা ১১টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল আলম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. ছালাউদ্দিন আহম্মেদ প্রিন্স, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সামছুদ্দিন আহম্মেদ মোল্লা এবং সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম।
কলেজের শরীরচর্চা শিক্ষক মো. ছালেহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল বাশার।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন দ্বাদশ শ্রেণির ছাত্রী ইসরাত জাহান ইশা। একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন তাজরিয়ান ঋতু। এ সময় মানপত্র পাঠ করেন উম্মে হাবিবা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অনাদী আক্তার ঝুমা এবং গীতা পাঠ করেন হৃদীতা দাস অনিশা।
অনুষ্ঠানের শেষে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ