ভোলা সদর উপজেলায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৬ জুন) জেলা পুলিশ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ভোলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গাজীবাড়ি আলিয়া মাদ্রাসা রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ডিবির এসআই (নিরস্ত্র) বিপ্লব কান্তি দাসের নেতৃত্বে দলটি মো. মাকসুদ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি ওই এলাকার মৃত মোতাছিনের ছেলে।
পুলিশের দাবি, আটক ব্যক্তির কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল বলে জানিয়েছে পুলিশ।
তবে আটক ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁর বা পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ