স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজারের মুনাফা লোভি এবং অন্যের জমি জবর দখল করাই যার নিত্য কাজ। তার নাম মোঃ আলমগীর। কাচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভবানিপুর গ্রামের বাসিন্দা আলমগীর। ইতোমধ্যে তার অপকর্মের বিরুদ্ধে ভোলা সদর থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী জমির মালিক জাহাঙ্গীর আলম।
জানা যায়, আলমগীর হোসেন মনপুর ইউনিয়নের সচিবের দায়িত্বের পাশাপাশি জমির ব্যবসায় ক্রেতা-বিক্রেতাদের নানাভাবে হয়রানি করে আসছে। তার অপকর্মের বিরুদ্ধে স্থানীয় জনগণ সোচ্চার হয়ে প্রশাসনের দারাস্ত হবেন বলে জানা গেছে। ওই এলাকার চেয়ারম্যান প্রার্থী মোঃ দিনার মাহমুদের ক্রয়কৃত সম্পত্তিতে জোরপূর্বক মাটি কাটা শুরু করেন। এক পর্যায়ে তিনি ভোলা থানায় অভিযোগ দিয়ে এসআই আলাউদ্দিনসহ সঙ্গিয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেয়। এ ব্যাপারে ভোলা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ