নিজস্ব প্রতিবেদক :
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে খাল খননের স্থানে জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচী ২০২৬ এর উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও)। বুধবার (২৪ জুন) সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব চরউমেদ এলাকার বেতুয়া নদীর উপশাখা ডাকাতিয়া খাল খননের কাজ সমাপ্তির হওয়ায় ওই খালের পাশে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ও লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিফাত বিন সাদেক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবাল, সাবেক যুগ্ম আহবায়ক সফিউল্যাহ হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মোঃ সোহেল আজীজ শাহিন পাটাওয়ারী, রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হানিফ হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ খায়রুল হাসান কাঞ্চন,রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান নয়ন, ছাত্রদল সভাপতি মোঃ সোহাগ প্রমুখ। উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধিনে ৪৩ দিন ধরে ২৩৮ জন শ্রমিক নিয়ে ৩ কিলোমিটার খাল খননের কাজ সমাপ্তি হওয়ায় ওই খালের পাশে আজ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ