স্টাফ রিপোর্টার :
গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা দিয়েছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা। সংগঠনটির ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে শনিবার (২০ জুন) সকাল ১০টায় ভোলার একটি রেস্টুরেন্টে আলোচনা সভা, কেক কাটা ও গুনিজন সংবর্ধনার আয়োজন করা হয়। হারুনুর রশিদ শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার প্রথম দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি। মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের মাধ্যমে তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান, বৃক্ষরোপণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মতো কাজে তরুণদের আরও বেশি সম্পৃক্ত হতে হবে। পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা মানবতার কল্যাণে অবদান রাখবে এ প্রত্যাশা রইলো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট ইফতারুল হাসান শরীফ। মোঃ আবু তাহের (অবঃ) প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, চরনোয়াবাদ মুসলিম হাই স্কুল ও উপদেষ্টা পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা। এছাড়া আরো উপস্থিত ছিলেন, মোঃ আনোয়ার হোসেন, প্রভাষক আলতাজের রহমান ডিগ্রি কলেজ ও উক্ত সংগঠনের উপদেষ্ঠা। জে আই সবুজ সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক দীপাঞ্চল বার্তা, এনটিভি অনলাইন এর ভোলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবীরা দুর্যোগ মোকাবিলা, রক্তদান, বৃক্ষরোপণ, শিক্ষা সহায়তা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছেন। তারা পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন এবং মানবকল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ। তিনি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকল স্বেচ্ছাসেবী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন (রনি), দপ্তর সম্পাদক মো. ফয়েজ, মহিলা বিষয়ক সম্পাদিকা মৌসুমী সুলতানা প্রেমা, কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল আজিজ, মো. মমিন, মো. নুরুদ্দিন, রাফি বিন সিরাজ, মো. রিয়াদ, ফারিয়া আক্তার, মো. সাব্বিরসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে তরুণ কন্টেন্ট ক্রিয়েটর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। পাশাপাশি শুভেচ্ছা বিনিময় ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারী অতিথি ও স্বেচ্ছাসেবীরা এ আয়োজনকে সমাজসেবামূলক কর্মকাণ্ডে নতুন প্রেরণা হিসেবে উল্লেখ করেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ