ভোলা সদর উপজেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে “হাসপাতাল সমাজসেবা কার্যক্রম ব্যবস্থাপনায় পারদর্শিতা উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ১০টায় হাসপাতাল হলরুমর আয়োজিত এ প্রশিক্ষণে সমাজসেবা কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও সেবাগ্রহীতা-বান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈবুর রহমান এবং ভোলা সদর উপজেলা সমাজসেবা অফিসার দোলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আয়োজক সূত্র জানায়, হাসপাতালে আগত দরিদ্র ও অসহায় রোগীদের সরকারি সহায়তা, সমাজসেবা ভাতা, চিকিৎসা সহায়তা তহবিল এবং সেবা ব্যবস্থাপনার বিভিন্ন দিক আরও দক্ষতার সঙ্গে বাস্তবায়নের লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা, রোগী সহায়তা ব্যবস্থাপনা এবং আন্তঃদপ্তর সমন্বয় জোরদারের ওপর আলোচনা করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের উদ্যোগ হাসপাতাল সমাজসেবা কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সেবাপ্রার্থীদের দ্রুত সহায়তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
আয়োজকেরা জানান, ভবিষ্যতে নিয়মিতভাবে এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ আয়োজন করা হবে, যাতে সেবার মান আরও উন্নত করা যায়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ